আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ইলিয়াস আলী'র পথে হাঁটছেন তাহসিনা রুশদীর লুনা এমপি ঢাকা জেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিক পালন ফ্রান্সে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম, বিশ্বনাথ শাখার কমিটি গঠন : সভাপতি - ফারুক, সম্পাদক- ইরশাদ বিশ্বনাথ ইনকিলাব প্রতিনিধির উপর মিথ্যা মামলার প্রতিবাদ ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম-ব্লুর মৌলভীবাজার কমিটি গঠন, আহবায়ক: বদরুল, সদস্য সচিব: বেলাল সিলেট এম.সি. এ্যান্ড সরকারি কলেজ শিক্ষার্থীদের বৃত্তি কর্মসূচি 2026 আবেদন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম-ব্লুর, মৌলভীবাজার আলোচনা সভা অনুষ্ঠিত ড. রফিকুল আমীন বলেছেন, ভালো মানুষ রাজনৈতিতে আসা প্রয়োজন: মিছবাহ মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা
ad728

ইলিয়াস আলী'র পথে হাঁটছেন তাহসিনা রুশদীর লুনা এমপি

রিপোর্টারের নাম: Admin
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 22, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রশদীর লুনার সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ

বিশ্বনাথ প্রতিনিধি:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা নিজ এলাকায় সর্বস্তরের মানুষের সঙ্গে আন্তরিক ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এম.ইলিয়াস আলী যে ভাবে সর্বস্তরের নেতাকর্মী সহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গে সাথে ঈদের কুশল বিনিময় করে থাকতেন।

শনিবার (ঈদের দিন) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বনাথ পৌর এলাকার রামধানা গ্রামে তাঁর নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং আগতদের মধ্যে ঈদের আনন্দ ও সম্প্রীতির এক অনন্য আবহ সৃষ্টি হয়।

শুভেচ্ছা বিনিময়কালে তাহসিনা রুশদীর লুনা আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার খোঁজখবর নেন। তিনি বলেন, ঈদুল ফিতর শুধুমাত্র আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহৎ উপলক্ষ। তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।”

এসময় বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ও এম. ইলিয়াস আলীর সহোদর এম আছকির আলী এবং জেলা বিএনপির সদস্য ও ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফসহ বিশ্বনাথ ও ওসমানীনগরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাহসিনা রুশদীর লুনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ‌্যে উপস্থিত ছিলেন সভাপতি এম আর টুনু তালুকদার, সহ-সভাপতি রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং সদস্য আফজল হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি উৎসবমুখর, সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারীদের মাঝে ঈদের প্রকৃত শিক্ষা—ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে l

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300