আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
রাজনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি মোস্তফা বকস, সম্পাদক বিকাশ দাশ ইলিয়াস আলী'র পথে হাঁটছেন তাহসিনা রুশদীর লুনা এমপি ঢাকা জেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিক পালন ফ্রান্সে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম, বিশ্বনাথ শাখার কমিটি গঠন : সভাপতি - ফারুক, সম্পাদক- ইরশাদ বিশ্বনাথ ইনকিলাব প্রতিনিধির উপর মিথ্যা মামলার প্রতিবাদ ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম-ব্লুর মৌলভীবাজার কমিটি গঠন, আহবায়ক: বদরুল, সদস্য সচিব: বেলাল সিলেট এম.সি. এ্যান্ড সরকারি কলেজ শিক্ষার্থীদের বৃত্তি কর্মসূচি 2026 আবেদন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম-ব্লুর, মৌলভীবাজার আলোচনা সভা অনুষ্ঠিত ড. রফিকুল আমীন বলেছেন, ভালো মানুষ রাজনৈতিতে আসা প্রয়োজন: মিছবাহ মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি
ad728

রাজনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি মোস্তফা বকস, সম্পাদক বিকাশ দাশ

রিপোর্টারের নাম: Admin
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: রাজনগর উপজেলা সভাপতি মোস্তফা বকস, সম্পাদক বিকাশ দাশ



মৌলভীবাজার, রাজনগর, প্রতিনিধি 
শেখ মিরাজ আহমদ , মৌলভীবাজারের রাজনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ১৮ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা বকস এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিকাশ দাশ।

নবগঠিত কমিটিতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যেই এই কমিটি কাজ করবে বলে জানা গেছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে তুলে ধরতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন। পাশাপাশি জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তারা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবগঠিত এই কমিটি রাজনগর উপজেলার সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300